News71.com
 Bangladesh
 17 Jul 17, 11:18 PM
 172           
 0
 17 Jul 17, 11:18 PM

বগুড়ার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১।।

বগুড়ার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১।।

নিউজ ডেস্কঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারী হার্ভে উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে বুধবার সকালে অপহৃত নবম শ্রেণির ছাত্রী আনিকাকে উদ্ধার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। সেই সাথে গ্রেফতার করা হয়েছে অপহরণকারী যুবক রাজিব হোসেনকে।এর পূর্বে আদমদীঘি থানা পুলিশ গ্রেফতার করে অপহরণকারী রাজিবের বাবা আব্দুল জব্বার, মা লিলি বেগম ও অপহরনে সহায়তাকারি সাদেক আলীর ছেলে শৈকত হোসেনকে।

অপহৃতার পিতা উপজেলার বড় আখিড়া গ্রামের ফারুক হোসেন বাদী হয়ে ওই দিন রাতে অপহরন ও অপহরনে সহযোগীতার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারি কর্মকর্তা বগুড়ার আদমদিঘি সান্তাহার পুলিশ ফাঁড়ির টি.এস.আই জালাল হোসেন সোমবার দুপুরে জানান, অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার করা হয়েছে।নওগাঁ সদর থানার শসিপুর গ্রামে জনৈক রুবেল হোসেনের বাড়ি থেকে উদ্ধার ও গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন