News71.com
 Bangladesh
 17 Jul 17, 11:17 PM
 167           
 0
 17 Jul 17, 11:17 PM

আড়িয়াল খাঁ নদীতে কোটি টাকার ভারতীয় কাপড় বোঝাই ট্রলার আটক।।

আড়িয়াল খাঁ নদীতে কোটি টাকার ভারতীয় কাপড় বোঝাই ট্রলার আটক।।

নিউজ ডেস্কঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি পিসসহ বিভিন্ন কাপড় বোঝাই একটি ট্রলার আটক করেছে পুলিশ।গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এই অভিযানে ভারতীয় শাড়ি ও থ্রি পিসের ২০০ বান্ডিল (গাট) জব্দ করা হয়।তবে অভিযানের টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।বাবুগঞ্জ থানার ওসি মো. আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ ফেরিঘাটে অভিয়ান চালিয়ে অবৈধ ভারতীয় কাপড় বোঝাই একটি ট্রলার আটক করে।

তবে কাপড়ের আমদানিকারক কিংবা ট্রলারে থাকা কাউকে আটক করা যায়নি।জব্দকৃত কাপড়ের মূল্য প্রায় এক কোটি টাকা বলে তিনি জানান।উদ্ধারকৃত কাপড় গণনা করে বরিশাল কাস্টমস্ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি।নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন, গৌরনদী বন্দরের ব্যবসায়ী মৃনাল কান্তি সাহা দীর্ঘদিন ধরে চোরাই পথে ভারতীয় কাপড় এনে ব্যবসা করে আসছে।এর আগেও বিভিন্ন সময় তার অবৈধ চালান আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।গতকাল ভারতীয় অবৈধ কাপড়ের চালানটি চোরাই পথে গৌরনদী নেয়ার পথে ট্রলারসহ আটক করে বাবুগঞ্জ থানা পুলিশ।তবে ব্যবসায়ী মৃনাল কান্তি এই অভিযোগ অস্বীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন