News71.com
 Bangladesh
 17 Jul 17, 08:41 PM
 179           
 0
 17 Jul 17, 08:41 PM

খালেদা জিয়া কি মামলার ভয়ে পালিয়ে গেলেন ।। প্রশ্ন তুললেন সেতুমন্ত্রী

খালেদা জিয়া কি মামলার ভয়ে পালিয়ে গেলেন ।। প্রশ্ন তুললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'খালেদা জিয়া কি মামলার ভয়ে বিদেশে পালিয়ে গেলেন? তিনি কি মামলার ভয়ে আর দেশে ফিরে আসবেন না?সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।আগামী ২২ অক্টোবর 'জাতীয় সড়ক নিরাপদ দিবস' নির্ধারিত হওয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ সংগঠনের নেতারা মন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে সোমবার ওবায়দুল কাদেরের দফতরে যান।এই সাক্ষাৎ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, 'একজন (তারেক রহমান) মামলার ভয়ে বিদেশ থেকে দেশে ফেরেন না। সে কতদিন হয়ে গেল, কত বছর হয়ে গেল— তিনি আর আসেন না।আরেকজন (খালেদা জিয়া) আবার টেমস নদীর পাড়েই গেলেন।তার যাওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, থাকার কথাও নয়।কিন্তু গত শনিবার থেকে ফেসবুক ও টুইটারে যেসব মন্তব্য দেখছি, এত বেশি সময়ের জন্য একটি বড় দলের চেয়ারপারসন বিদেশে যাচ্ছেন।তাতে জনশ্রুতি হচ্ছে, তিনি কি মামলার ভয়ে পালিয়ে গেলেন।তিনি কি মামলার ভয়ে আর দেশে ফিরবেন না।

ওবায়দুল কাদের বলেন, আদালতে তার মামলা পরিচালনার সময় খালেদা জিয়া ১৫০ বার সময় চেয়েছেন।তাতে এসব সন্দেহ ঘনীভূত হচ্ছে, গুঞ্জন শাখা-প্রশাখা বিস্তার করেছে।এক এগারোর সময় শেখ হাসিনার মত সাহস করে তিনি দেশে ফিরে আসবেন কি-না কিংবা তার ফিরে আসার সময় মামলার তারিখের মতো বর্ধিত হবে কি-না তা সময়ই বলে দেবে।নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রোডম্যাপ নিয়ে ইসি পথ চলুক।রোডম্যাপের বাস্তবায়ন দেখেই আওয়ামী লীগ এ সম্পর্কে মন্তব্য করবে।এটি তাদের দলীয় অবস্থান।রোডম্যাপ ভালো হয়েছে কি-না সে সম্পর্কে মন্তব্য করতে তারা আরও কিছুটা সময় নেবেন।

সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তিনি গাড়ির চালক নন, মালিকও নন।তারপরও রাস্তায় দুর্ঘটনা ও প্রাণহানি ঘটলে তার দায় মন্ত্রী হিসেবে তিনি এড়াতে পারেন না।তিনি বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক শাস্তি পাবেন।কিন্তু দু'জন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে দু'হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সস্তা আবেগ আমাদের পরিহার করতে হবে।কারণ এতে লাখ লাখ মানুষ ও হাজার হাজার গাড়ি আটকে পড়ে।এগুলোর বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন