News71.com
 Bangladesh
 17 Jul 17, 07:32 PM
 165           
 0
 17 Jul 17, 07:32 PM

বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার।।

বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে নিজের চাতালে গুদাম ঘর থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম দুলালের (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই উপজেলার ফুলবাড়িতে চাল কল (চাতাল) ও মরিচের ব্যবসা করতেন। স্থানীয় এলাকাবাসী জানান,দুলাল ফুলবাড়িতে ব্যবসা করলেও মূলত বগুড়া শহরেই থাকতেন। কিছুদিন থেকে তিনি দলীয় কর্মকাণ্ড ও ব্যবসার প্রতি মনোযোগী ছিলেন না। আজ সোমবার সকালে তিনি শহর থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। দীর্ঘ সময় চাতালের কর্মচারিরা তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে গুদামঘরে তারা দুলালের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ তার চাতালেই আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা স্পষ্ট নয়। পরিবার থেকে কেউ অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন