
নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলার বিভিন্নস্থানে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ১১১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।এ ব্যাপারে দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য হাফিজুর রহমান জানান, অভিযানে আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৬৭৪ পিস ইয়াবা, ১০০ পিস নেশা জাতীয় ইঞ্জেকশন,২ দশমিক ৩৫ গ্রাম গাঁজা,১৩৪ লিটার চোলাই মদ, ২৫৪ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি ২১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথকভাবে ১০১টি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি।