
নিউজ ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজার ডিগ্রি কলেজের একটি কক্ষে গুলির ঘটনা ঘটেছে।এতে জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক লিটু আহমেদ (২৮) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।আজ দুপুর ১টার দিকে কলেজের নতুন ভবনের একটি কক্ষ থেকে গুলির শব্দ পাওয়ার পর সেখানে লিটুকে পড়ে থাকতে দেখা যায়।লিটু বিয়ানীবাজার উপজেলার খাসা পণ্ডিতপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।তবে কোনো পক্ষের সঙ্গে সংঘর্ষে লিটু নিহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।