
নিউজ ডেস্কঃ নাটোর জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত চব্বিশ ঘণ্টার ব্যবধানে ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী, অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।শনিবার দিবাগত রাত ১২ টা থেকে রবিবার দিবাগত ১২ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার সাতটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো.খায়রুল আলম এই তথ্য নিশ্চিত করে জানান, জেলায় মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন এবং বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলছে।এই অভিযান অব্যাহত থাকবে।