News71.com
 Bangladesh
 17 Jul 17, 04:16 PM
 182           
 0
 17 Jul 17, 04:16 PM

গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে ৩৭ শিশুর মৃত্যু।।

গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে ৩৭ শিশুর মৃত্যু।।


নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকার পরিবারগুলোতে পানিতে ডুবে শিশু মৃত্যু আতঙ্ক বিরাজ করছে। গত দুই সপ্তাহে পানিতে ডুবে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক থেকে সাত বছর বয়সী শিশুর সংখ্যাই বেশি। শিশু ছাড়াও পানিতে ডুবে মারা গেছেন এক বৃদ্ধও। স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল ক্রাইসিস ম্যনেজমেন্ট সেন্টার ও রোগ নিয়ন্ত্রণ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে,বন্যার পানিতে ডুবে মৃত শিশুদের মধ্যে কুড়িগ্রামে ৪ জন,সিরাজগঞ্জে ৫ জন,গাইবান্ধায় ৭ জন,জামালপুরে ১৬ জন,মৌলভীবাজারে ২ জন ও কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে মারা যান ৮০ বছরের বৃদ্ধ জানু মিয়া। তার বাড়ি জামালপুরের বকশিগঞ্জে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল ক্রাইসিস ম্যনেজমেন্ট সেন্টার ও রোগ নিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ ডা. আয়েশা আক্তার বলেন, বন্যাদুর্গত এলাকায় মোট ১ হাজার ১৪৪টি টিম কাজ করছে। এসব এলাকায় মোট ১ হাজার ৭৮২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন