News71.com
 Bangladesh
 17 Jul 17, 11:17 AM
 161           
 0
 17 Jul 17, 11:17 AM

নড়াইলে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৩০।।

নড়াইলে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৩০।।

নিউজ ডেস্কঃ নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে চারটি থানায় পাঁচ মাদক ব্যবসায়ীসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। অভিযানকালে ৫৬ পিস ইয়াবা ও ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে বলে জানা গেছে।এ ব্যাপারে পুলিশ জানায়, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।

অভিযানে নড়াইল সদর থানা এক মাদক ব্যবসায়ীসহ ১০ জন, লোহাগড়া থানা পুলিশ চার মাদক ব্যবসায়ীসহ ১১ জন, কালিয়া থানায় ৫ জন ও নড়াগাতী থানা পুলিশ ৪ জনকে আটক করে।এছাড়া পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মাদকসহ আটক ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা হয়েছে।এছাড়া অন্যান্য ঘটনায় আরো দু'টিসহ মোট ৬টি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন