
নিউজ ডেস্কঃ খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত হয়েছে।নিহত এই দুই সন্ত্রাসীর নাম হলো বাবু ওরফে গুড্ডু বাবু (৩৫) ও আল মাহমুদ (২৫)।সোমবার ভোরে মহানগরীর রেলওয়ে প্রভাতী স্কুলের পেছনে এ ঘটনা ঘটে।এদিকে অপর একটি ঘটনায় সোনাডাঙ্গা থানা পুলিশের অভিযানে নূরনগর এলাকায় ইয়াসিন আরাফাত নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র এডিসি মনিরা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এদের প্রত্যেক্যের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।