News71.com
 Bangladesh
 17 Jul 17, 10:32 AM
 170           
 0
 17 Jul 17, 10:32 AM

বেনাপোলে সোয়া কেজি স্বর্ণসহ ভারতগামী যাত্রী আটক।।

বেনাপোলে সোয়া কেজি স্বর্ণসহ ভারতগামী যাত্রী আটক।।

নিউজ ডেস্কঃ ভারতে পাচারের সময় বেনাপোল বন্দর থেকে এক কেজি ২৫০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ সেলিম হাওলাদার (৪৫) নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দারা।সোমবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয় বলে জানান বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মুতালিব। আটক সেলিম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি বলয় এলাকার সামসুল হক হাওলাদারের ছেলে।আব্দুল মুতালিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস-চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাকে আটক করা হয়।পরে তার শরীর তল্লাশি করে জুতার মধ্য থেকে এক কেজি ২৫০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণেরবার পাওয়া যায়।জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন