
নিউজ ডেস্কঃ রাজধানীর আশুলিয়ার নয়ারহাট চৌরাবাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে দুই জঙ্গি র্যা্বের কাছে আত্মসমর্পণ করেছে। রবিবার সকালে ফের অভিযান শুরু হওয়ার পর ওই জঙ্গি আস্তানা থেকে প্রথমে সাদা পাঞ্জাবি পরা একজন দুই হাত উঠিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এর কিছুক্ষণ পর কালো শার্ট পরা আরেকজনও একইভাবে আত্মসমর্পণ করে। র্যা ব ধারণা করছে,ওই বাড়িতে আরও কয়েকজন জঙ্গি অবস্থান করছে। সামগ্রিকভাবে সব জঙ্গিকে আত্মসমর্পণ করানোর জন্য র্যা ব চেষ্টা করছে। গতকাল শনিবার রাত ১টার পর ওই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন জঙ্গিরা র্যািব সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এরপর র্যানব সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
র্যা বের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান,লোকেশন অনুযায়ী র্যা ব ওইসব এলাকা ঘিরে রেখেছে। ঘিরে রাখা বাড়ি থেকে র্যানবকে লক্ষ্য করে কয়েকবার গুলি বর্ষণ করলে র্যা বও পাল্টা গুলি ছুড়ে। আজ রবিবার সকালে গুলির সঙ্গে কয়েকটি বোমারও বিস্ফারণ ঘটেছে। তিনি আরও বলেন,তাদেরকে আত্মসমর্পণ করানোর প্রক্রিয়া চলছে। আমরা এখন অপেক্ষা করছি তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায় কিনা। এরইমধ্যে বোমা নিষ্ক্রিয়কারী দল ঢাকা থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে। আজাদ নামে এক ব্যক্তি নিজেকে পোশাক শ্রমিক পরিচয় দিয়ে বাড়িটি ভাড়া নেয় বলে জানিয়েছে র্যাবব। বাড়ির মালিককেও আটক করা হয়েছে।