News71.com
 Bangladesh
 16 Jul 17, 04:27 PM
 161           
 0
 16 Jul 17, 04:27 PM

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১;আহত ৯ জন।।

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১;আহত ৯ জন।।

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের জামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এতে ট্রাক চালক মানিক (৪০) নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৯ জন।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী এসআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৩৬৫) জামালপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ব-১৪-৭৬৩৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে কমপক্ষে ৯ জন আহত হন।আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়।শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১০টার দিকে ট্রাক চালক মানিকের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন