News71.com
 Bangladesh
 16 Jul 17, 09:23 AM
 168           
 0
 16 Jul 17, 09:23 AM

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস।।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস।।

নিউজ ডেস্কঃ আজ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস। ২০০৭ সালের এই দিনে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কথিত দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার হন তিনি। ২০০৭ সালের এই দিনে গ্রেপ্তারের আগে শেখ হাসিনার নামে একাধিক মামলা দেয়া হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দলের নিবেদিতকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে। বেশ কয়েকটি দুর্নীতির মামলায় দীর্ঘ ১১ মাস সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয় তাকে। প্রায় ১১ মাস অতিবাহিত হওয়ার পর কারাবন্দি শেখ হাসিনার উন্নত চিকিৎসার্থে ২০০৮ সালের ১১ জুন ৮ সপ্তাহের জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। কয়েক দফায় জামিনের মেয়াদ বাড়ানোর পর স্থায়ী জামিন পান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন