News71.com
 Bangladesh
 15 Jul 17, 11:56 PM
 185           
 0
 15 Jul 17, 11:56 PM

বিএনপি-জামায়াতের অপকর্ম মানুষের কাছে তুলে ধরতে হবে।। ছাত্রলীগ সভাপতি সোহাগ

বিএনপি-জামায়াতের অপকর্ম মানুষের কাছে তুলে ধরতে হবে।। ছাত্রলীগ সভাপতি সোহাগ

নিউজ ডেস্কঃ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে বিএনপি-জামায়াত সারাদেশে আমাদের নেতা-কর্মীদের ওপর যে অমানবিক নির্যাতন ও জুলুম চালিয়েছেন তা মানুষের কাছে তুলে ধরতে ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরও সোচ্চার হওয়ার পরামর্শ দিয়ে সোহাগ বলেন,আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে এখন থেকে কাজ শুরু করতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে। সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে।

আজ শনিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা ছাত্রলীগের সম্মেলনে এ আহ্বান জানান তিনি। স্থানীয় কমিউনিটি সেন্টারে উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন দিনাজপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল হায়দার আলী,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ছাত্রলীগের সহসভাপতি আবু হুসাইন বিপু, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রুবেল প্রমূখ।

ছাত্রলীগ সভাপতি বলেন,ছাত্রলীগ নেতা-কর্মীদের সুন্দর ব্যবহারের অধিকারী হতে হবে। ভাল কাজ ও ব্যবহারের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হবে। দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তৃণমুলের জনগণের কাছে তুলে ধরতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাধীনতাবিরোধী অপশক্তির বিতর্কিত কর্মকাণ্ডের কথা তুলে ধরতে হবে। সর্বনাশা ফেনসিডিল,ইয়াবাসহ যাবতীয় মাদক থেকেও দূরে থাকতে হবে। তিনি বলেন,যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তারা কখনও মাদকাশক্ত হতে পারে না। মাদকাশক্ত কোনো ছেলে ছাত্রলীগের কর্মী হতে পারে না। এ সময় বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে আরও সক্রিয় ভূমিকা রাখতে সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান সোহাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন