News71.com
 Bangladesh
 15 Jul 17, 10:21 PM
 155           
 0
 15 Jul 17, 10:21 PM

ফেনীর আওয়ামী লীগ নেতা নুর হোসেন মিশু গত চারদিন ধরে নিখোঁজ।।

ফেনীর আওয়ামী লীগ নেতা নুর হোসেন মিশু গত চারদিন ধরে নিখোঁজ।।

নিউজ ডেস্কঃ ফেনী পৌর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ও ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মিশু (৪২) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছে। গত বুধবার বিকেলে নামাজ পড়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তিনি আর বাসায় ফেরেননি। মিশু ফেনী পৌর এলাকার বারাহিপুর ভূঞা বাড়ির মৃত আলী আশরাফের ছেলে। মিশুর স্ত্রী আছিয়া খাতুন চুমকী জানান,গত বুধবার বিকেলে মিশু মাগরিবের নামাজ পড়ে বাসায় আসবেন বলে লুঙ্গি-শার্ট পরে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। তিনি তার মোবাইল ফোনও বাসায় রেখে যান। এ ব্যাপারে চুমকী গত বৃহস্পতিবার ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী (নং-৭৮৩) করেন।

তিনি জানান,ফেনীর ট্রাংক রোডের পাশে ফেনী বাজারের প্রবেশ মুখে মিশু ‘আাঁখি এন্ড কোং’ নামে একটি জুতার দোকান চালাতেন। স্বামীকে খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান তিনি। মিশুর বড় ভাই ভুমি কর্মকর্তা (কানুনগো) নুর ইসলাম বলেন,আমাদের সাথে জানামতে কারো কোন শত্রুতা ছিলনা। মিশুর সাথেও কারো কোন ব্যাবসায়ীক বিরোধ নেই। আবার আওয়ামী লীগের রাজনীতি করলেও কারো সাথে মিশুর সমস্যা ছিলনা। সবার সাথে তার সুসম্পর্ক ছিল। তাহলে কারা কী উদ্দেশ্যে তাকে ধরে নিয়ে যেতে পারে তা কিছুতেই মাথায় আসছেনা। তিনি জানান,গত কয়েকদিন ধরে সকল আত্মীয়-স্বজন ও মিশুর বন্ধু-বান্ধবদের বাসা-বাড়িতেও খোঁজ নেয়া হয়েছে। কিন্তু মিশুর কোন হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরি জানান,মিশু নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তাকে খুঁজে বের করতে সবরকম চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন