News71.com
 Bangladesh
 15 Jul 17, 09:50 PM
 191           
 0
 15 Jul 17, 09:50 PM

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।।

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।।

নিউজ ডেস্কঃ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।শনিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।বিএনপি নেত্রীর এবারের সফর দীর্ঘ সময়ের বলে দলীয় সূত্রে জানা গেছে।সূত্র জানায়, লন্ডনে গিয়ে তিনি সেখানে অবস্থানরত ছেলে তারেক রহমানের কাছে উঠবেন।বিএনপি নেত্রীর এবারের সফর দুই মাসেরও বেশি সময়ের হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, তার নেত্রী চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন।এদিকে এ সফরের কারণে বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি।বৈঠকে তার অবর্তমানে দলকে গতিশীল রাখার দিকনির্দেশনা দেন বিএনপি চেয়ারপারসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন