News71.com
 Bangladesh
 15 Jul 17, 05:03 PM
 148           
 0
 15 Jul 17, 05:03 PM

ভারতে সম্ভাব্য সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু।।

ভারতে সম্ভাব্য সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডে গত এক সপ্তাহে দুইজন মারা গেছে। এরা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর রাজ্যটিতে সোয়াইন ফ্লুর সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানান। এছাড়া ডুন হাসপাতালে অপর এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনিও প্রাণঘাতী এইচ-১এন-১ ভাইরাসে (সোয়াইন ফ্লু) আক্রান্ত হয়েছেন।

রাজ্যের চিকিৎসা,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের মহাপরিচালক ডি এস রাওয়াত বলেন,গত এক সপ্তাহে রাজ্যে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তারা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে কি-না এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরো বলেন,এই খবরের পর রাজ্যটিতে সোয়াইন ফ্লু সতর্কতা জারি করা হয়। মৃত দু’জন ও ডুন হাসপাতালে ভর্তি রোগীর রক্তের নমুনা পরীক্ষার জন্য ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে (এনসিডিসি) নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন