News71.com
 Bangladesh
 15 Jul 17, 05:00 PM
 171           
 0
 15 Jul 17, 05:00 PM

ভোটের মালিক জনগণ তারাই ভোট দিবে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভোটের মালিক জনগণ তারাই ভোট দিবে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,ভোটের মালিক জনগণ তারাই ভোট দিবে। আমরা চাই উন্নতি করে যেতে। যেহেতু আমাদের উন্নয়ন একটি ধারায় যেতে পেরেছে তাই আমরা এত বড় বাজেট দিতে পেরেছি। তিনি বলেন,পৃথিবীর কোথাও এমনটি নেই যে,১২২ শতাংশ বেতন বাড়ানো হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,২০১৪ সালের নির্বাচনের পর যেভাবে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা হয় সেটা কীভাবে রাজনীতি হতে পারে সেটা আমার কাছে বোধগম্য নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন