
নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুই লাখ ৫৫ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।শনিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদে এসআই রাজেশ বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে বালুখালী হাইওয়ে পুলিশ ওই ট্রাকটি জব্দ করে।এসময় দুইজন পাচারকারীকে আটক করা হয়। তারা হলেন- যশোরের শার্শার মোহাম্মদ মিন্টু আলী (২৭) এবং দেলোয়ার হোসেন (২০)।উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৭ কোটি ৬৫ লাখ টাকা বলে জানা গেছে।এসআই রাজেশ বড়য়া বলেন, গোপন সংবাদে বালুখালী চেকপোষ্টের সামনে ট্রাকটি তল্লাসি চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। সাথে আটক করা হয় ২ পাচারকারীকে। জব্দ করা হয় ট্রাকটি।তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।