News71.com
 Bangladesh
 15 Jul 17, 04:54 PM
 166           
 0
 15 Jul 17, 04:54 PM

মাওয়ায় ফেরি চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন।।

মাওয়ায় ফেরি চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন।।

নিউজ ডেস্কঃ রুটে ১৭টি ফেরি চললেও সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে।এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী বলেন, সকালে সাড়ে ৭ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।এর মধ্যে ৭ শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটে অবস্থান করছে।রাতে পদ্মার তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরিগুলো ধীরগতি নিয়ে চলাচল করে।তিনি আরো বলেন, লৌহজং টার্নিং পয়েন্টে ঘূর্ণাবর্তী তীব্র স্রোতের কারণে ফেরিগুলো কুলিয়ে উঠতে পারছে না। তাই যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। আগে এই রুটে চলাচলে দুই ঘণ্টা লাগত এখন চার ঘণ্টা লাগছে।বেলা বাড়ার সাথে সাথে এই গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন