News71.com
 Bangladesh
 15 Jul 17, 01:03 PM
 168           
 0
 15 Jul 17, 01:03 PM

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে ১২৩ জন আটক।।

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে ১২৩ জন আটক।।

 

নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২৩ জনকে আটক করেছে। এদের মধ্যে ৪২ জন মাদক বিক্রেতা রয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত পুলিশ সদস্য মো. হাফিজুর রহমান বলেন,অভিযান চলাকালে আটক মাদক বিক্রেতাদের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা,১৮৮ বোতল ফেনসিডিল,এক কেজি ৬৮৫ গ্রাম গাঁজা ও ১৯৫ পিস নেশা জাতীয় ইঞ্জেকশন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথকভাবে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। আটকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন