News71.com
 Bangladesh
 15 Jul 17, 11:19 AM
 156           
 0
 15 Jul 17, 11:19 AM

নীলফামারীতে জামায়াতের ১২ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৩৯।।

নীলফামারীতে জামায়াতের ১২ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৩৯।।

 

নিউজ ডেস্কঃ নীলফামারীতে বিভিন্ন মামলা ও চার্জশিটভুক্ত জামায়াতের ১২ নেতা-কর্মীসহ ৩৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পলাতক এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। জিআর,সিআর ও বিভিন্ন মামলার গ্রেপ্তারকৃতদের মধ্যে ডোমার থানায় ২৫ জন, সৈয়দপুর থানায় ৪,কিশোরীগঞ্জ থানায় ৩,ডিমলা থানায় ৩,জলঢাকা থানায় ৩ ও সদর থানায় ১ জনসহ ৩৯ জন রয়েছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র মতে,গ্রেপ্তারকৃতদের মধ্যে বিস্ফোরক ও নাশকতা মামলার আসামিরা হলেন- ডোমার পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (৩২), ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়ন আমির আব্দুল বারী (৩৫), জামায়াতের সদস্য বেলাল হোসেন (৪৫), নজরুল ইসলাম (৩৭), ময়নুল ইসলাম (৩০) জাকারিয়া রহমান (২৬), রিপন ইসলাম (২৪), আনোয়ার হোসেন (৪৮), আবুল হোসেন স্বপন (৩০), এইচ এম রতন (৩৫), আব্দুস সাত্তার (৬২) ও আফজাল হোসেন (২৮)। এছাড়া আটক ২৭ আসামির মধ্যে আদালতের জিআর, সিআর, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান জানান,পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন