News71.com
 Bangladesh
 14 Jul 17, 12:15 PM
 272           
 0
 14 Jul 17, 12:15 PM

শিশু ধর্ষণের দায়ে যশোরে যুবকের যাবজ্জীবন।।

শিশু ধর্ষণের দায়ে যশোরে যুবকের যাবজ্জীবন।।

নিউজ ডেস্কঃ যশোরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডিত ওই যুবকের নাম মহাসিন আলী (৩০)। যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে গত বুধবার এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত মহাসিন আলী এ সময় আদালতে উপস্থিত ছিলেন।মহাসিন আলী যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার আকবর আলীর ছেলে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (বিশেষ পিপি) এম ইদ্রিস আলী জানান, ২০০৬ সালের ৭ মার্চ বিকেলে ওই শিশু (১০ বছর বয়সী) যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বন বিভাগের কার্যালয় চত্বরে পাতা কুড়াতে যায়। এ সময় পাশের বাগানে মহাসিন ঘাস কাটছিলেন। শিশুটির কাছে গিয়ে মহাসিন তার সঙ্গে নানা কথাবার্তা বলতে থাকেন।

একপর্যায়ে ঘাস কাটা কাঁচির ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন মহাসিন। শিশুটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।এ ব্যাপারে শিশুটির বাবা মহাসিনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা করেন। এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম মহাসিনকে অভিযুক্ত করে ওই (২০০৬) বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।সাক্ষ্যগ্রহণ শেষে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক গতকাল মহাসিন আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন।এ ছাড়া বিচারক তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।রায়ের পর দণ্ডিত মহাসিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন