News71.com
 Bangladesh
 13 Jul 17, 09:59 PM
 208           
 0
 13 Jul 17, 09:59 PM

বিরল রোগে আক্রান্ত সাতক্ষিরার মুক্তামণিকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।।

বিরল রোগে আক্রান্ত সাতক্ষিরার মুক্তামণিকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।।

নিউজ ডেস্কঃ বিরল চর্মরোগে আক্রান্ত সাতক্ষীরার কিশোরী মুক্তামণিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।আজ বৃহস্পতিবার বিকালে ঢামেকের বার্ন ইউনিটে মুক্তামণিকে দেখতে যান মন্ত্রী। এসময় মুক্তামণি ও তার পরিবারের সঙ্গে কথা বলেন মোহাম্মদ নাসিম।পরে তাদের হাতে টাকা তুলে দেন তিনি।মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, মুক্তামণি যতদিন সুস্থ না হয়, ততদিন তার চিকিৎসা চলবে।সে সুস্থ হয়ে বাসায় যাবে।ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডাঃ সামান্ত লাল সেন বলেন, আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছি। এর রিপোর্টগুলো পেতে প্রায় ৭ থেকে ১০ দিন সময় লাগবে।রিপোর্টগুলো পেলে পরবর্তীতে বলা যাবে আসলে শিশুটি কি রোগে আক্রান্ত হয়েছে।পরবর্তীতে সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন