
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শাম্মী আহমেদ।দলটির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে।আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তথ্যটি নিশ্চিত করেছেন।ড. শাম্মী বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মহিউদ্দীন আহমদের মেয়ে।
বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ড. শাম্মী আহমদকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট নাট্যজন জনাব আতাউর রহমানকে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।পদাধিকারবলে দলের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব হয়েছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।