News71.com
 Bangladesh
 13 Jul 17, 09:25 PM
 156           
 0
 13 Jul 17, 09:25 PM

আগামী ২৫ জুলাই থেকে দিনাজপুরে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হবে।।

আগামী ২৫ জুলাই থেকে দিনাজপুরে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হবে।।

নিউজ ডেস্কঃ আগামী ২৫ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুকরিয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মণ্ডল,উপজেলা পরিষদের বিভাগীয় সকল কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, শিক্ষক,মসজিদের ইমামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী জানান,আগামী ২৫ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত সারাদেশের ন্যায় হাকিমপুরে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজাররা ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্তি,কর্তন ও স্থানান্তরের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুল সম্পাদন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন