News71.com
 Bangladesh
 13 Jul 17, 09:23 PM
 156           
 0
 13 Jul 17, 09:23 PM

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাউবি’র বিএ,বিএসএস পরীক্ষা।।

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাউবি’র বিএ,বিএসএস পরীক্ষা।।

নিউজ ডেস্কঃ সারাদেশে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ২০১৬ সালের ব্যাচেলর অব আর্টস ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএ/বিএসএস) পরীক্ষা। এবার ২৫৩টি কলেজে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে সিমেস্টারভিত্তিক এ পরীক্ষা। পরীক্ষায় সর্বমোট দুই লাখ ৭২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পরীক্ষার্থীদের লিথোকোডযুক্ত উত্তরপত্রে আইডি নম্বর,প্রোগ্রাম কোড ও প্রশ্নপত্র কোড ইংরেজিতে নির্ভুলভাবে লেখা আবশ্যিক। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ২০ অক্টোবর এই পরীক্ষা শেষ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন