News71.com
 Bangladesh
 13 Jul 17, 09:21 PM
 176           
 0
 13 Jul 17, 09:21 PM

দেশে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে ।।এনবিআর চেয়ারম্যান

দেশে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে ।।এনবিআর চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন,দেশে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংস্কৃতির সুফল ২০১৭-১৮ অর্থ বছরে পাওয়া যাবে। জনগণের সহযোগিতায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যত বড়ই হোক না কেন বাংলাদেশের যে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে তার সূচনা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বেনাপোল কাস্টম ক্লাব মিলনায়তনে সর্বস্তরের স্টোক হোল্ডার'দের সাথে বেনাপোল বন্দর এবং কাস্টম হাউস বেনাপোলের অবকাঠামো উন্নয়ন ও রাজস্ব আহরণ বিষয়ক যৌথ এক মত বিনিময় সভায় নজিবুর রহমান এ কথা বলেন। এসময় তিনি বলেন,বেনাপোল স্থলবন্দরকে একটি আন্তর্জাতিক মানের বন্দরে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছি। সেজন্য সপ্তাহে সাত দিনই বেনাপোল বন্দরকে ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।

সভায় বন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন,নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়,বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চৌধুরী,জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আমদানি) লুৎফর রহমান,রাজস্ব বোর্ডের সিআই সেলের মহাপরিচালক বেল্লাল হোসেন,যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন চৌধুরী,কাস্টমস কমিশনার শওকাত হোসেন,৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক,শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দসু সালাম,বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, ট্রাক মালিক সমিতির সভাপতি শামসুর রহমান,সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা,ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের আমদানি রফতানি সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান,বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মসিন মিলন,বন্দর থানার ওসি (তদন্ত) খন্দকার শামীম আহমেদ ও ওসি ইমিগ্রেশন নুরুননাহার সোনিয়া ও কাস্টমসের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন