News71.com
 Bangladesh
 13 Jul 17, 09:14 PM
 168           
 0
 13 Jul 17, 09:14 PM

আগামী ৩ বছরে বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলালিংক।।

আগামী ৩ বছরে বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলালিংক।।

 

নিউজ ডেস্কঃ আগামী তিন বছরে টেলিযোগাযোগ অপারেটর বাংলালিংকের উন্নয়নে নতুন করে একশো কোটি ডলার বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিওন। নেটওয়ার্ক সম্প্রসারণ,স্পেকট্রাম ও ডিজিটাল সেবার উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে বলে ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জিন-এভস চার্লিয়ার জানিয়েছেন। বাংলাদেশ সফররত ভিওনের সিইও আজ বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন। চার্লিয়ার বলেন,গত ১২ বছরে বাংলালিংকে আড়াইশো কোটি ডলারের বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস, সিনিয়র ডিরেক্টর অব জিআর অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স তৈমুর রহমান ও হেড অব কর্পোরেট কমিউনিকেশনস আসিফ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে বাংলালিংকের ৩ কোটি ২০ লাখের বেশি গ্রাহক রয়েছে। এটি নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ভিওন লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন