News71.com
 Bangladesh
 13 Jul 17, 12:58 AM
 150           
 0
 13 Jul 17, 12:58 AM

জাতীয় সংসদে ধান গবেষণা ইনস্টিটিউট বিল পাস।।

জাতীয় সংসদে ধান গবেষণা ইনস্টিটিউট বিল পাস।।

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭ পাস হয়েছে।এই আইনের আলোকে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট ধানের উৎপাদন বৃদ্ধি, উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।আজ বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি গবেষণার কার্যক্রম অব্যাহত রাখতে আনীত এই বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন বিরোধী দলীয় সদস্যরা।

কিন্তু সেই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি সর্বসম্মতিতে পাস হয়।এরআগে ৩০ জানুয়ারী সংসদে বিলটি উত্থাপন করা হয়। বিলে বিদ্যমান বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট অধ্যাদেশ রহিত করার প্রস্তাব করা হয়েছে।পাস হওয়া বিলে বলা হয়েছে, এই ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় ধানের উৎপাদন বৃদ্ধি এবং উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গবেষণা কর্মসূচি গ্রহণ করবে। যা ধানের উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবেলায় ইনস্টিটিউট ধান গবেষণার বিশেষ কার্যক্রম গ্রহণ করবে। বিলে সরকার কর্তৃক নিযুক্ত একজন চেয়ারম্যানের নেতৃত্বে ১২ সদস্যের বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বিলে ইনস্টিটিউটের প্রধান কার্যালয় গাজীপুর জেলা স্থাপনে প্রস্তাব করে ইনস্টিটিউটের কার্যাবলী, বোর্ডের কার্যাবলী, বোর্ডের সভা, মহাপরিচালক নিয়োগ, পরিচালক, উপদেষ্টা ও পরামর্শক নিয়োগ, কর্মচারী নিয়োগ, তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, কমিটি গঠন, ঋণ গ্রহণের ক্ষমতা, প্রতিবেদন পেশ, চুক্তি সম্পাদন, বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা, গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ, ফেলোশীপ প্রদান, জনসেবক, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।উল্লেখ্য, কৃষি ও কারিগরি গবেষণার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি, উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনসহ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনায় গত ৮ মে জাতীয় সংসদে ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭’ উত্থাপন করা হয়। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন