News71.com
 Bangladesh
 13 Jul 17, 12:56 AM
 155           
 0
 13 Jul 17, 12:56 AM

রূপগঞ্জে বিদেশী পিস্তলসহ হত্যা মামলার আসামি গ্রেফতার ।।

রূপগঞ্জে বিদেশী পিস্তলসহ হত্যা মামলার আসামি গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজল মিয়া (২৭) নামে এক হত্যা মামলার আসামিকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকসন ব্যাটালিয়ন র্যাব- ১ এর সদস্যরা।গত মঙ্গলবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকা থেকে ঐ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত কাজল মিয়া মঙ্গলখালী এলাকার মেহের আলীর ছেলে।র্যাব -১ এর সুবেদার মিজানুর রহমান জানান, কাজল মিয়া দীর্ঘদিন খরে মঙ্গলখালীসহ উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে।এছাড়া হত্যা মামলাসহ তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলখালী এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলিসহ কাজল মিয়াকে গ্রেফতার করা হয়।গ্রেফতাকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন