News71.com
 Bangladesh
 12 Jul 17, 10:38 PM
 172           
 0
 12 Jul 17, 10:38 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গ্রেফতার ৪।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গ্রেফতার ৪।।


নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আজ বেলা ৩টায় এক রূপগঞ্জ থানা মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার হোনাব এলাকার সাইফুল ইসলামের ছেলে সজিব হাসান,আওলাদ হোসেনের ছেলে পারভেজ মিয়া,মর্তুজাবাদ এলাকার আব্দুল মান্নানের ছেলে হাবিব ভুইয়া ও ভায়েলা ইসলামপুর এলাকার আব্দুর রশিদের ছেলে রতন মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান,গত মঙ্গলবার মধ্যে রাতে একদল পুলিশ মাদক দ্রব্যে,অবৈধ অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্ট তামিল করাকালে জানতে পারেন হোনাব এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ হোনাব এলাকায় গিয়ে ডাকাতির প্রস্তুতির বিষয়টি নিশ্চিত হন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া করে ওই চার ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় ডাকাতদের ব্যবহৃত ৫টি রামদা,৩টি চাইনিজ কোড়াল,১টি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার এএসআই ইমরুল হোসেন খাঁন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ডাকাত চক্রটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা,হোনাব,আউখাব,গোলাকান্দাইলসহ আশ-পাশের এলাকা গুলোতে চুরি, ছিনতাই,ডাকাতিসহ অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়ে আসছিলো বলেও পুলিশের কাছে খবর অভিযোগ রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাদল জহিরুল,ইকবাল, দেলোয়ারসহ বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন