News71.com
 Bangladesh
 12 Jul 17, 06:28 PM
 133           
 0
 12 Jul 17, 06:28 PM

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষক নিহত।।

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষক নিহত।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় এ আর খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শংকর আচার্য্য মজুমদার (৫১) নিহত হয়েছেন।এ সময় আরেক শিক্ষক আহত হয়েছেন। বুধবার সকালে শ্রীপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত শংকর আচার্য্য মজুমদার মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতী গ্রামের জীতেন্দ্র মজুমদারের ছেলে। এ আর খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন নওয়াব জানান, মঙ্গলবার কলেজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের কেয়ার বাজার সংলগ্ন সড়কে একটি গরুকে সাইড দিতে যান।এসময় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে।এতে পাশের ডোবায় পড়ে যান সহকারী অধ্যাপক শংকর আচার্য মজুমদার ও প্রভাষক অসীম কুমার মল্লিক।

পরে অজ্ঞান অবস্থায় শংকর আচার্য্য মজুমদারকে প্রথমে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।ঢাকা নেওয়ার পথে অবস্থার আরো অবনতি হলে বুধবার সকাল ৯টার দিকে তাৎক্ষণিকভাবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন