News71.com
 Bangladesh
 12 Jul 17, 06:17 PM
 175           
 0
 12 Jul 17, 06:17 PM

কুড়িগ্রামে চোরাইপথে আসা ১৭৮টি ভারতীয় গরু আটক।।

কুড়িগ্রামে চোরাইপথে আসা ১৭৮টি ভারতীয় গরু আটক।।

 

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা থেকে ১৭৮টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। আজ বুধবার ভোরে উপজেলার শালঝোড় ও ধলডাঙ্গা বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এসব গরু আটক করেন। শালঝোড় বিজিবির সুবেদার মেহেদুল হক জানান,ভোরে আর্ন্তজাতিক পিলার ৯৮৮ থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ১৭৮টি গরু আটক করা হয়েছে। এসময় বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারিরা পালিয়ে গেছে। অপরদিকে ধলডাঙ্গা বিজিবির হাবিলদার হারুণ অর রশিদ জানান,আন্তর্জাতিক পিলার থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের কাইজারচর এলাকা থেকে ৬৪টি গরু আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন