News71.com
 Bangladesh
 12 Jul 17, 06:16 PM
 163           
 0
 12 Jul 17, 06:16 PM

ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি বিকল, দুই শতাধিক যান আটকা ,পচছে কাঁচামাল।।

ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি বিকল, দুই শতাধিক যান আটকা ,পচছে কাঁচামাল।।

 

নিউজ ডেস্কঃ ভোলা-লক্ষ্মীপুর রুটে চলাচলকারী একটি ফেরি বিকল হয়ে যাওয়ার কারণে গত কয়েকদিন ধরে ভোলা সদর উপজেলার অংশ ইলিশা ফেরিঘাটে ৩ কিলোমিটার দীর্ঘ অপেক্ষমাণ মালবাহী ট্রাক ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। সেখানে অন্তত শতাধিক মালবাহী ট্রাক আটকা পড়েছে। একইভাবে ভোলা ও লক্ষ্মীপুর এলাকার দুই পাড়ে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে করে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। গত সোমবার ফেরি কিষানী হঠাৎ বিকল হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।

এ রুটে কমপক্ষে চারটি ফেরি চলাচল করার কথা থাকলেও কৃষানী,কনকচাঁপা ও কুসুমকলী নামের তিনটি ফেরি নিয়মিত চলাচল করছে। এর মধ্যে আবার ফেরি কিষানী হঠাৎ বিকল হয়ে পড়ায় এবং ফেরি চলাচলে অনিয়মের কারণে ভোলা ও লক্ষ্মীপুর এলাকার দুই পাড়ে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে বলে জানা গেছে। ফেরি চলাচলে চরম গাফিলতির কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন ট্রাকচালকরা। আজ বুধবার ভোলার ইলিশা ফেরিঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়,ইলিশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে ফেরিঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় শতাধিক মালবাহী ট্রাকের দীর্ঘ লাইন। যার অধিকাংশ ট্রাকে ছিল ধান-সবজিসহ শিপের বিভিন্ন পণ্যসহ মালবাহী ট্রাক ও বিভিন্ন যানবাহন।

রাস্তার এক পাশে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে এসব যান। অনেক ট্রাকের কাঁচামাল পচে যাচ্ছে বলে জানান ট্রাকচালকরা। ট্রাকের চালক ও হেলপাররা গত কয়েকদিন ধরে ইলিশা ফেরিঘাটে অবস্থান করে স্থানীয় কয়েকটি হোটেলে বসে অলস সময় কাটাচ্ছেন। চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিকরা। এতে করে ফেরিঘাটে আটকে পড়া ট্রাকের ভেতর ধান,তরমুজ,সবজি ও শুটকি মাছসহ কোটি কোটি টাকার কাঁচামাল পচে যাচ্ছে। নষ্ট হচ্ছে বিভিন্ন পণ্য। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিকরা। ফেরি চলাচলে বিলম্বের কথা স্বীকার করে ভোলা-লক্ষ্মীপুর ফেরির ব্যবস্থাপক আবু আলম বলেন,গত সোমবার ফেরি কিষানী হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচল অনেকটা ব্যাহত হচ্ছে। তাই যথাসময়ে ফেরি আসা-যাওয়া করতে পারছে না। একটু বিলম্ব হচ্ছে। এতে ভোলা ও লক্ষ্মীপুর এলাকার দুই পাড়ে বহু যানবাহন আটকা পড়েছে। তিনি আরো বলেন,এ রুটে কমপক্ষে তিনটি ফেরি নিয়মিত চলাচল করছে। এ রুটে অন্তত চারটি ফেরির প্রয়োজন বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন