News71.com
 Bangladesh
 12 Jul 17, 01:11 PM
 196           
 0
 12 Jul 17, 01:11 PM

চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।। দুই পাইলট বিপদমুক্ত

চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।। দুই পাইলট বিপদমুক্ত

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ২ নম্বর ওয়ার্ডের হরিদাঘোনার দুর্গম পাহাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। বিমানটি বিধস্ত হওয়ার আগে দুই পাইলট প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেছেন।তারা হলেন : উইং কমান্ডার নাজমুল হাসান ও স্কোয়াড্রন লিডার কামরুল হাসান।রাশিয়ার তৈরি ইয়ক-১৩০ সিরিজের ৬ টি যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে।এগুলো যুদ্ধবিমান প্রশিক্ষণে ব্যবহার হয়।

জানা গেছে, গতকাল দুপুর ২ টা ২৩ মিনিটে বিমানটি চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করে।বিমানটি উড্ডয়নের পর ২ টা ২৯ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।এসময় বিমানটি বিধ্বস্ত হয়।বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানের প্রায় এক কিলোমিটার আগে গিলাতলী বনে পাইলট দুই জন প্যারাসুটের সাহায্যে নামার সময় উইং কমান্ডার নাজমুল হাসান গাছে আটকে যান।স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর দুইটি বিকট শব্দে পাহাড়ি এলাকার লেবু বাগানে বিমানটি বিধ্বস্ত হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত এলাকার কেইচ্ছা বনের লেবু ও পেয়ারা বাগানস্থ পাহাড়ের ঢালুতে বিমানটির বিভিন্ন অংশ আগুন জ্বলছে ।পাইলটের একটি আসনসহ বিভিন্ন যন্ত্রাংশ দুর্ঘটনার প্রায় এক কিলোমিটার আগে গিলাতলী এলাকা থেকে উদ্ধার করা হয়।বড়হাতিয়ার ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ জানান, বিমান দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত তিনি ঘটনাস্থলে যান।তাত্ক্ষণিকভাবে পাইলট দু’জনকে উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন