News71.com
 Bangladesh
 12 Jul 17, 12:46 PM
 143           
 0
 12 Jul 17, 12:46 PM

শ্রীনগরে বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫ জন ।।

শ্রীনগরে বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫ জন ।।

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস খাদে পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।মঙ্গলবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টচিরা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে তাসলিমা বেগম (৫৫) নামে এক জনের নাম পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর দুই জনকে ঢাকা সলিমুল্লাহ হাসপাতালে পাঠানো হয়েছে।অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।শ্রীনগর থানার ওসি এস এম আলমগীর জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মাওয়াগামী গাংচিল পরিবহনে নামের বাসটির নিচের পাত ভেঙে পড়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলে তাসলিমা বেগম নামে এক নারী নিহত হন। অপর এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন