News71.com
 Bangladesh
 12 Jul 17, 10:12 AM
 180           
 0
 12 Jul 17, 10:12 AM

ফেনীতে র্যাহবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত।।

ফেনীতে র্যাহবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত।।

 

নিউজ ডেস্কঃ ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় সড়ক ডাকাতির প্রস্তুতিকালে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন নুর হোসেন সেলিম নামে অপর এক ডাকাত সদস্য। গতকাল মঙ্গলবার শেষরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটার গান,গুলি ও দেশি অস্ত্র উদ্ধার হয়।

র্যা ব-৭,ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান,শেষরাতে পাঁচ সদস্যের একদল ডাকাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় একটি মাইক্রোবাসের চালক ও যাত্রীদের জিম্মি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র্যা ব সেখানে অভিযানে গেলে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যা বও পাল্টা গুলি ছোড়ে। একভাবে কিছুক্ষণ বন্দুকযুদ্ধের একপর্যায়ে দুই ডাকাত গুলিবিদ্ধ হন এবং বাকি তিনজন পালিয়ে যান। গুলিবিদ্ধ দুই জনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদের একজনের মৃত্যু হয়। তিনি আরো জানান,এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে আহত আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন