News71.com
 Bangladesh
 12 Jul 17, 09:53 AM
 141           
 0
 12 Jul 17, 09:53 AM

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রী ও নাতনিকে কুপিয়ে হত্যা।।

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রী ও নাতনিকে কুপিয়ে হত্যা।।

নিউজ ডেস্কঃ গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুঁটিবিলা ইউনিয়নে স্ত্রী পুষ্প বালা শীল (৫৫) ও তিন মাস বয়সী নাতনি সঙ্গীতা শীলকে কুপিয়ে হত্যার অভিযোগে পেটান শীল (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মলি বালা (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

লোহাগাড়া থানার এএসআই মেহের আলী জানান,ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী পেটান শীলকে পিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার এবং লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় পেটান শীলের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তার পুত্রবধূ মলি বালাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এএসআই মেহের আলী। লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান,পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন