News71.com
 Bangladesh
 12 Jul 17, 01:49 AM
 171           
 0
 12 Jul 17, 01:49 AM

ডিএসইতে লেনদেন ও সূচক বেড়েছে।।

ডিএসইতে লেনদেন ও সূচক বেড়েছে।।

নিউজ ডেস্কঃ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন। তবে অধিকাংশ কোম্পানীর শেয়ারের দাম কমেছে। ডিএসইর তথ্যমতে,এই পুঁজিবাজারে ৩৩১ টি কো¤পানির ৪৮ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫০১ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১৩২০ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৩.৫৮ পয়েন্ট বেড়ে ৫৮৩০.৭৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৪৫ পয়েন্ট বেড়ে ২১২৬.৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ২.১৭ পয়েন্ট বেড়ে ১৩২১.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭ টির,কমেছে ১৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো লিঃ, কেয়া কসমেটিকস,ইসলামি ব্যাংক, অগ্নি সিস্টেম, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, সাইফ পাওয়ার, ফু-ওয়াং ফুড ও কনফিডেন্স সিমেন্ট।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : অগ্নি সিস্টেম,ইসলামি ব্যাংক, সায়হাম কটন,বে-লিজিং, বিডি অটোকারস,এফবিএফ আইএফ, নূরানী উইং, এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ড,এবিবি ফার্স্ট মি. ফা. ও তাক্কাফুল ইন্সুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : বঙ্গজ লিঃ, পপুলার লাইফ ইন্সুরেন্স, অলটেক্স ইন্ডাঃ,বিচ হ্যাচারি,রূপালি ব্যাংক, ম্যাকসন স্পিনিং, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, তসরীফা ইন্ডাঃ ও সাভার রিফ্রেক্টরীজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন