News71.com
 Bangladesh
 12 Jul 17, 01:47 AM
 187           
 0
 12 Jul 17, 01:47 AM

দেশের ৯৯ শতাংশ জনগণ স্যানিটেশনের আওতায় রয়েছে।। স্থানীয় সরকার মন্ত্রী

দেশের ৯৯ শতাংশ জনগণ স্যানিটেশনের আওতায় রয়েছে।। স্থানীয় সরকার মন্ত্রী

 

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বর্তমানে বাংলাদেশ ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের আওতায় এসেছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. আনোয়ারুল আজীমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে আরও বলেন,এই ৯৯ শতাংশ জনগণের মধ্যে ৬১ শতাংশ জনগণ উন্নত ল্যাট্রিন,২৮ শতাংশ জনগণ যৌথ ল্যাট্রিন এবং ১০ শতাংশ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন। মন্ত্রী বলেন,বর্তমানে বাংলাদেশে ৮৭ শতাংশ জনগণ নিরাপদ পানির সুবিধার আওতাভুক্ত। ১৩ শতাংশ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন