News71.com
 Bangladesh
 11 Jul 17, 07:03 PM
 173           
 0
 11 Jul 17, 07:03 PM

পেট্রাপোলে ২০ পিস সোনার বারসহ বাংলাদেশী আটক ।।

পেট্রাপোলে ২০ পিস সোনার বারসহ বাংলাদেশী আটক ।।

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল চেকপোস্টের ওপারে ভারতের পেট্রাপোল কাস্টমস তল্লাশী কেন্দ্রে আজ মঙ্গলবার সকালে ২০ পিস সোনার বারসহ আবু সালাম (৪৭) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে সে দেশের কাস্টমস কর্মকর্তারা।সালাম মুন্সিগঞ্জ সদর থানার বালিগঞ্জ এলাকার আব্দুল হামিদের ছেলে।৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল কাস্টমস তল্লাশী কেন্দ্রে ২০ পিস সোনার বারসহ এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে সেদেশের কাস্টমস কর্মকর্তারা।সে বাংলাদেশ কাস্টম ও ইমিগ্রেশন পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের পর ভারতীয় কাস্টমস সন্দেহজনকভাবে তার ব্যাগ তল্লাশী করে ২০ পিস সোনার বারসহ তাকে আটক করা হয়েছে। তাকে কাস্টমস হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন