News71.com
 Bangladesh
 11 Jul 17, 06:48 PM
 197           
 0
 11 Jul 17, 06:48 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯।।

 

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ।এসময় ৪৯ জনকে আটক করা হয়। তারা সবাই মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত বলে জানা গেছে।এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসূফ আলী জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।এ সময় তাদের আটক করা হয়েছে।আটকদের কাছ থেকে ২ হাজার ৩৫৩ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪০২ গ্রাম ৩ হাজার ৫৪০ পুরিয়া হেরোইন, ২ বোতল দেশি মদ ও ১২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে পুলিশের ওই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন