News71.com
 Bangladesh
 11 Jul 17, 01:37 PM
 178           
 0
 11 Jul 17, 01:37 PM

আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার কমিটি গঠন।।

আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার কমিটি গঠন।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে ড. আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে ড. আবুল হাসনাৎ মিল্টন নির্বাচিত হন। গত রবিবার সন্ধ্যায় সিডনির স্থানীয় রেস্টুরেন্টে এক সভায় গঠিত এ কমিটিতে যুগ্ম সম্পাদক পদে হারুণ অর রশীদ ও আশরাফুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে আলাউদ্দিন অলোক এবং মশিউর রহমান হৃদয় নির্বাচিত হন।

উল্লেখ্য,ড. আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের সভাপতি ছিলেন এবং সিডনি অলিম্পিক মেলায় বৈশাখী মেলা আয়োজনের অন্যতম রূপকার ছিলেন। ডা. আবুল হাসনাৎ মিল্টন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নব্বইয়ের গণঅভ্যূত্থানের অন্যতম নেতা ছিলেন। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রসংসদের সমাজকল্যাণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সহসভাপতি এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন