News71.com
 Bangladesh
 11 Jul 17, 11:58 AM
 199           
 0
 11 Jul 17, 11:58 AM

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ কেজি গাঁজাসহ আটক ১।।

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ কেজি গাঁজাসহ আটক ১।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর বাসস্ট্যান্ড সংলগ্ন এস রহমান ফিলিং স্টেশনের সামনে থেকে ৪৫ কেজি গাঁজাসহ মিনি কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আমিনুর রহমান, বয়স ২৩ বছর। সে নরসিংদী জেলার বাঘদি গ্রামের মো. আরমান মিয়া ছেলে।এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নবীর হোসেন জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক পাচারকারী ও চালক আমিনুরকে আটক করা হয়।এসময় তার কাভার্ডভ্যানের গাড়িটিতে তল্লাশি চালিয়ে গোপন বক্সের ভেতরে অভিনব কায়দা লুকিয়ে রাখা ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।আটকৃত আসামি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন