
নিউজ ডেস্কঃ ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার (রাষ্ট্রদূত) হর্ষ বর্ধন শ্রিংলা আজ সোমবার বিকালে ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমিতে ‘৭১ সালে পাকিস্তানি হানাদারদের গুলিতে নিহত শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন ঢাকাস্থ মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ,প্রফেসর আহম্মেদ রেজা,সাহিদা সৈয়েদা,খুলনা জেলা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির,জেলা ডেপুটি কমান্ডার খান মোহাম্মদ আলী,মহানগর ডেপুটি কমান্ডার মুন্সি আইয়ুব আলী।