
নিউজ ডেস্কঃ আকাশপথে সামরিক শক্তি বৃদ্ধিতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশ বিমানবাহিনীর জন্য দুটি সি-১৩০জে সি-ফাইভ (C-130J C5) বিমান কিনবে সরকার।বলা হয়েছে, ওই দুই যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি ২০১৭-১৮ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বাজেটে অন্তর্ভূক্ত করা হয়েছে।এশিয়াতে নবম দেশ হিসেবে সি-১৩০জে বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ।এ ধরনের বিমান মূলত যুদ্ধক্ষেত্রের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হয়।
বর্তমানে বাংলাদেশে সি-১৩০ই হারকিউলিস এয়ারক্র্যাফট ও দুইটি এল-৪১০ টার্বুলেট নামে পণ্যবাহী বিমান রয়েছে।সি-১৩০জে এর সি ফাইভ ভার্সনটি আরও উন্নত প্রযুক্তির।সি-১৩০ জে-এর অ্যালিসন এ ই(Allison AE) টার্বোপ্রপ ইঞ্জিন এবং ডাউতি এরোস্পেসের কম্পোজিট প্রপেলার রয়েছে যা বিমানটিকে ঠাণ্ডা, গরম, কুয়াশা এবং মরুভূমি সব পরিবেশে সমানভাবে কার্যকর থাকতে সহায়তা করে।বিমানটি কৌশলগত অভিযান, প্যারাস্যুট ও কার্গো মালামাল বহনে ব্যবহৃত হয়।