News71.com
 Bangladesh
 10 Jul 17, 10:06 PM
 175           
 0
 10 Jul 17, 10:06 PM

মোবাইলের মাধ্যমে দৈনিক লেনদেন ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা।।

মোবাইলের মাধ্যমে দৈনিক লেনদেন ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা।।

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা।তিনি আজ সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে ২০১৭ সালের মে মাসের হিসাবের উল্লেখ করে এ তথ্য জানান।মন্ত্রী বলেন, দৈনিক গড় লেনদেনের সংখ্যা ৪৯ লাখ পাঁচ হাজার।বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর এজেন্ট সংখ্যা সাত লাখ ৪৬ হাজার এবং মোট গ্রাহক সংখ্যা পাঁচ কোটি ২৬ লাখ।বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানরত প্রতিষ্ঠানের সংখ্যা ১৭টি।সরকারি দলের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারি ব্যাংকসমূহকে আইসিটির আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়।

তিনি বলেন, এ লক্ষ্যে সরকারি ব্যাংকসমূহের প্রতিটি শাখাকে সনাতন ব্যাংকিংয়ের পরিবর্তে তথ্য প্রযুক্তি নির্ভর অনলাইন ব্যাংকিংয়ের আওতায় আনার জন্য কার্যক্রম গৃহীত হয়।খাদ্যমন্ত্রী বলেন, এর ফলে সরকারি ব্যাংকসমূহের মধ্যে অগ্রণী ব্যাংকের ৯২৫টি, রূপালী ব্যাংকের ৫৬২টি এবং বেসিক ব্যাংকের ৬৮টি শাখার মধ্যে সবকটি শাখা ইতোমধ্যে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)-এর আওতায় অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করছে।মন্ত্রী বলেন, এছাড়া, সোনালী ব্যাংকের এক হাজার ২১২টি শাখার মধ্যে ৮৭৫টি, জনতা ব্যাংকের ৯০৭টি শাখার মধ্যে ৮৬২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৩৯টি শাখার মধ্যে ৩৮টি শাখা সম্পূর্ণরূপে অনলাইন শাখা হিসেবে সেবা প্রদান করছে।তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে সোনালী ও জনতা ব্যাংকের সব সিবিএসের আওতায় আনার জন্য কার্যক্রম চলছে।চলতি বছর ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন