
নিউজ ডেস্ক : ডুমুরিয়ার আঠারমাইলে এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার এর ভয় দেখিয়ে জোরপূর্বক ৭৭ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আঠার মাইল বাজারে এঘটনা ঘটে। এনিয়ে এলাকায় সোমবার ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী জনপ্রতিনিধি সহ এলাকাবাসী জেলা ডিবি পুলিশের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। খবর পেয়ে গতকাল দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বি) সজিব খাঁন ঘটনাস্থলে এসে বিক্ষুদ্ধ জনতাদের সাথে কথা বলে পরিবেশ শান্ত সহ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিরত রাখেন। তিনি বলেন এঘটনার সাথে যে পুলিশ সদস্য জড়িত রয়েছে, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও গ্রহণকৃত টাকা ফেরত দেওয়ার হবে বলে আশ্বস্ত করেন।
এলাকাবাসী, ভুক্তভোগী ও বাজার নৈশ্য প্রহরী সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের যশের আলী গাজীর ছেলে আব্দুস সালাম গাজী (৪৩) আঠার মাইল বাজারের একজন ব্যবসায়ী। তার একটি খাজা তৈরির ফ্যাক্টরি রয়েছে। সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড (বি,এম) কলেজ রোড়ে অবস্থিত খাজা ফ্যাক্টরিতে সে সহ তার কর্মচারীরা কাজ করছিলেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা ডিবি পুলিশের একটি সরকারি গাড়ি কলেজ মোড়ের তফেজের চায়ের দোকানের সামনে দাঁড়ায়। গাড়ীতে থাকা ১০/১২ জন ডিবি পোষাক ও সাদা পোষাক পরিহিত পুলিশ এর মধ্যে ৪/৫ জনের কোমরে পিস্তল ও অন্য সদস্যদের হাতে সর্টগান ও হ্যান্ডকাপ ছিল। এ সময় ফ্যাক্টরীতে গিয়ে প্রথমে তারা খুলনা জেলা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ফ্যাক্টরীর লাইসেন্স সহ কাগজ পত্রাদি দেখাতে বলেন। কাগজ পত্র দেখালেও তা অমান্য করে আগ্নেয়াস্ত্র উচিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে গ্রেফতার আতঙ্ক দেখিয়ে ত্রাস সৃষ্টি করে এক লক্ষ টাকা দাবী করেন। এর আগে তারা তিনটি মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের কাছে রাখেন। প্রায় দুই ঘন্টা যাবৎকাল তারা মালিক আব্দুস সালাম সহ তার কর্মচারীদের জিম্মি করে রাখে। গ্রেফতারের ভয়ে ভুক্তভোগী সালাম এক পর্যায় ৭৭ হাজার টাকা ডিবি পুলিশকে দেয়। টাকা নিয়ে পুলিশ দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। চলে যাওয়ার সময় বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে ফোন তিনটি ফেরত দেয়। ওই রাতে চুকনগর বাস স্ট্যান্ডে টহলে থাকা থানা ও স্থানীয় ক্যাম্পের পুলিশ বিষয়টি প্রত্যক্ষ করেন ডিবি পুলিশের গাড়ীটি খুলনা অভিমুখে যেতে। কিন্তু টাকা নেওয়ার বিষয়টি টহলরত পুলিশ ওই সময় অবগত ছিল না বলে জানিয়েছে, এসআই নাহিন হাসান মৃধা।
ঘটনা চলাকালীন সময় স্থানীয় লোকজন ঘটনা স্থলে যেতে চাইলে তাদের বাধা দিয়ে রেখে বলা হয় ভিতরে অপারেশন চলছে সামনে যাওয়া যাবে না। সাধারণ মানুষ ডিবি পুলিশের ভয়ে ওই মুহর্তে ঘটনা স্থলে যেতে পারেনি। এপ্রসঙ্গে মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন জানান, ডিবি ওসি আক্কাস আলী গতকাল দুপুরে একাধিকবার মোবাইল ফোনে ভুক্তভোগীর টাকা ফেরত দেওয়া হবে জানায়, ভুক্তভোগী ব্যবসায়ী সালামকে সন্ধ্যায় ডিবির কার্যালয়ে যেতে বলেছে।
এবিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি আক্কাস আলীর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে এক দল ডিবি পুলিশ ওখানে গিয়েছিল তারা টাকা পয়সা নিয়েছে কিনা জানি না। তবে বিষয়টি তাদের সাথে আলাপ করে জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে সূত্রটি জানায়। তবে অপর একটি নির্ভরযোগ্য সুত্র জানায় আজ সন্ধ্যায় পুলিশ অফিসে ডেকে অভিযোগকারী ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা ফেরত দিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাডী না করতে বলা হয়েছে।